Skip to main content

Legal

Shipping & Delivery

ডেলিভারি নীতি

Where we deliver, what delivery costs and how your order reaches you.

Last updated

10 sections

On this page 10 sections

সংক্ষেপে At a glance

দেশের ৬৪টি জেলাতেই আমরা ডেলিভারি দিই, আর সারা দেশে ক্যাশ অন ডেলিভারি আছে। ডেলিভারি চার্জ আপনার এলাকা অনুযায়ী ঠিক হয়, চেকআউটে অর্ডার কনফার্ম করার আগেই তা দেখানো হয়। পণ্য হাতে পেয়ে ভাঙা, লিকেজ বা ভুল পণ্য পেলে ২৪ ঘণ্টার মধ্যে, আর গুণগত সমস্যা হলে ৪৮ ঘণ্টার মধ্যে ছবিসহ জানান।

১. কোথায় ডেলিভারি দিই Where we deliver

বাংলাদেশের ৬৪টি জেলাতেই আমরা ডেলিভারি দিই। চেকআউটে জেলা ও থানা বেছে নিলে সেই ঠিকানার ডেলিভারি চার্জ দেখানো হয়।

অন্য কারও ঠিকানায় উপহার হিসেবেও পাঠাতে পারেন। চেকআউটে "উপহার পাঠাবো" বেছে নিয়ে যিনি পাবেন তার নাম, মোবাইল নম্বর ও ঠিকানা দিন। কুরিয়ার তাকেই ফোন করবে, আর আপনার নাম ও নম্বর অর্ডারে থাকবে।

২. ডেলিভারি চার্জ Delivery charges

ডেলিভারি চার্জ নির্ভর করে আপনার ঠিকানা কোন এলাকায় পড়ে তার ওপর। এখনকার চার্জ নিচে দেওয়া হলো। এই তালিকা সরাসরি আমাদের চেকআউটের হিসাব থেকে আসে, তাই চার্জ বদলালে এখানেও বদলে যায়।

  • Inside Dhaka (ঢাকা সিটি) ৳৬০
  • Dhaka Suburbs (ঢাকার আশেপাশে) ৳৯০
  • Outside Dhaka (সারাদেশ) ৳১২০

চেকআউটে অর্ডার কনফার্ম করার আগেই আপনার অর্ডারের ডেলিভারি চার্জ আর মোট টাকা দেখানো হয়।

৩. ফ্রি ডেলিভারি Free delivery

এখন যেসব অর্ডারে ডেলিভারি ফ্রি:

  • পণ্যের মোট দাম (ছাড়ের পর) ৳২,০০০ বা তার বেশি হলে সব এলাকায় ডেলিভারি ফ্রি।

শর্ত পূরণ হলে চেকআউটের হিসাবেই ফ্রি ডেলিভারি ধরা হয়, আলাদা করে কিছু করতে হয় না।

৪. ডেলিভারির সময় Delivery time

অর্ডার পৌঁছানোর সময় এলাকাভেদে আলাদা।

  • Inside Dhaka (ঢাকা সিটি): আনুমানিক ২ কর্মদিবস
  • Dhaka Suburbs (ঢাকার আশেপাশে): আনুমানিক ৩ কর্মদিবস
  • Outside Dhaka (সারাদেশ): আনুমানিক ৫ কর্মদিবস

৫. পেমেন্ট Payment

সারা দেশে ক্যাশ অন ডেলিভারি আছে: পণ্য হাতে পেয়ে টাকা দিন।

Payment options at checkout

  • Cash On Delivery, Pay at door

কোনো অর্ডারে অগ্রিম লাগলে চেকআউটেই, অর্ডার কনফার্ম করার আগে, কত টাকা তা পরিষ্কার করে দেখানো হয়। এমন কিছু না দেখালে অগ্রিম নেই, পুরো টাকা পণ্য হাতে পেয়ে দেবেন।

৬. পার্সেল গ্রহণ Receiving your parcel

ডেলিভারির আগে কুরিয়ার সাধারণত অর্ডারে দেওয়া নম্বরে ফোন করে। তাই অর্ডারের সময় এমন একটি নম্বর দিন যেটি খোলা থাকে। নম্বর বন্ধ থাকলে বা সাড়া না পেলে পার্সেল ফেরত যেতে পারে।

ভুল ঠিকানা, ভুল ফোন নম্বর, আপনার অনুপস্থিতি বা দেরিতে পার্সেল নেওয়ার কারণে কোনো সমস্যা হলে তার জন্য রিটার্ন, রিপ্লেসমেন্ট বা রিফান্ড দেওয়া যায় না।

৭. অর্ডার বাতিল বা পরিবর্তন Cancelling or changing an order

পণ্য কুরিয়ারে দেওয়ার আগ পর্যন্ত কোনো চার্জ ছাড়াই অর্ডার বাতিল বা পরিবর্তন করা যায়, শুধু আমাদের জানান। একবার পাঠিয়ে দেওয়ার পর আর বাতিল করা যায় না, তখন রিটার্নের নিয়ম প্রযোজ্য হবে।

৮. অর্ডারের খোঁজ Tracking your order

অর্ডার জমা হলেই একটি কনফার্মেশন পাতা ও Order ID দেখানো হয়, সেটি লিখে রাখুন বা স্ক্রিনশট নিন। অ্যাকাউন্টে লগইন করে অর্ডার করলে অ্যাকাউন্টের অর্ডার তালিকায় প্রতিটি অর্ডারের বিস্তারিত ও ইনভয়েস দেখতে পাবেন। অ্যাকাউন্ট ছাড়া অর্ডার করলে Order ID সহ ফোন বা WhatsApp করুন।

৯. পণ্য হাতে পেয়ে সমস্যা পেলে A problem on delivery

ভাঙা বোতল, লিকেজ, ভুল পণ্য, ভুল পরিমাণ, সিল নষ্ট বা প্যাকেজিংয়ের ক্ষতি হলে পণ্য হাতে পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে জানান। নষ্ট, দূষিত বা অস্বাভাবিক গন্ধের মতো গুণগত সমস্যা হলে ৪৮ ঘণ্টার মধ্যে জানান। সঙ্গে Order ID আর পণ্যের স্পষ্ট ছবি দিন, প্রয়োজনে ভিডিও। সময় পার হয়ে গেলে রিটার্ন, রিপ্লেসমেন্ট বা রিফান্ডের দাবি নেওয়া যায় না।

ভুল আমাদের হলে ফেরত আনা, রিপ্লেসমেন্ট ও আবার পাঠানোর সব খরচ আমরাই দিই। রিফান্ড অনুমোদনের পর ৫ কার্যদিবসের মধ্যে টাকা ফেরত দেওয়া হয়। পুরো নিয়ম আমাদের রিটার্ন ও রিফান্ড নীতিতে আছে।

Read the Return & Refund Policy

১০. যোগাযোগ Contact

ডেলিভারি নিয়ে যেকোনো প্রশ্নে ফোন, WhatsApp বা ইমেইলে যোগাযোগ করুন। আমাদের নম্বর ও ইমেইল এই পাতার নিচের যোগাযোগ অংশে আর Contact পাতায় আছে। Order ID হাতে রাখলে দ্রুত সমাধান হয়।

Questions About This Policy?

Call, WhatsApp or email us. Please keep your Order ID handy if it is about an order.