Legal
Return & Refund Policy
Last Updated: 7 September 2026
সংক্ষেপে (At a glance)
ভাঙা, লিকেজ, ভুল পণ্য, ভুল পরিমাণ, সিল নষ্ট বা প্যাকেজিং ক্ষতির অভিযোগ পণ্য হাতে পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে জানাতে হবে। নষ্ট, দূষিত, অস্বাভাবিক গন্ধযুক্ত বা গুণগত ত্রুটির অভিযোগ ৪৮ ঘণ্টার মধ্যে জানাতে হবে। ছবি বা ভিডিও প্রমাণ দেওয়া বাধ্যতামূলক। যাচাইকৃত ত্রুটির ক্ষেত্রে রিফান্ড বা রিপ্লেসমেন্ট প্রযোজ্য হবে। স্বাদ, গন্ধ, মসলা, টেক্সচার বা ব্যক্তিগত পছন্দভিত্তিক অভিযোগে নগদ রিফান্ড বা রিপ্লেসমেন্ট প্রযোজ্য হবে না।
Report a visible problem within 24 hours of delivery and a quality problem within 48 hours, with photographs or video. Verified faults are refunded or replaced. Complaints about taste, aroma, spice level, texture or personal preference are not.
১. অভিযোগ জানানোর সময়সীমা (Reporting deadlines)
দৃশ্যমান ত্রুটি — ভাঙা বোতল, লিকেজ, ভুল পণ্য, ভুল পরিমাণ, সিল নষ্ট, প্যাকেজিং ক্ষতি অথবা সরবরাহের সঙ্গে সঙ্গে শনাক্তযোগ্য যেকোনো সমস্যা — পণ্য গ্রহণের ২৪ ঘণ্টার মধ্যে জানাতে হবে। গুণগত ত্রুটি — নষ্ট, দূষিত, অস্বাভাবিক গন্ধযুক্ত, অস্বাভাবিক অবস্থার বা ব্যবহারের অনুপযোগী পণ্য — পণ্য গ্রহণের ৪৮ ঘণ্টার মধ্যে জানাতে হবে। উল্লিখিত সময়সীমা অতিক্রম করার পর রিটার্ন, রিপ্লেসমেন্ট বা রিফান্ডের দাবি গ্রহণ করা হবে না।
A visible fault — a broken bottle, a leak, the wrong product, the wrong quantity, a broken seal, damaged packaging, or anything identifiable at the moment of delivery — must be reported within 24 hours of receiving the goods. A quality fault — spoiled, contaminated, abnormally smelling, or unfit for use — must be reported within 48 hours. After these deadlines no return, replacement or refund claim is accepted.
২. অভিযোগ গ্রহণের জন্য প্রয়োজনীয় তথ্য ও প্রমাণ (What we need from you)
যে কোনো অভিযোগ গ্রহণের জন্য নিম্নোক্ত তথ্য দেওয়া বাধ্যতামূলক: অর্ডার নম্বর বা ইনভয়েস নম্বর; গ্রাহকের নাম; সক্রিয় মোবাইল নম্বর; সমস্যার সংক্ষিপ্ত বিবরণ; পণ্যের স্পষ্ট ছবি; এবং প্রয়োজনে ভিডিও, বিশেষত ভাঙা, লিকেজ, সিল নষ্ট বা অস্বাভাবিক অবস্থার ক্ষেত্রে। প্রমাণ ছাড়া অভিযোগ গ্রহণ করা হবে না। প্রয়োজনবোধে Bionic Garden অতিরিক্ত তথ্য, ব্যাখ্যা বা ভিডিও চাইতে পারে।
Every claim needs the order or invoice number, your name, a working mobile number, a short description of the problem, clear photographs of the product, and video where the issue is breakage, leakage, a broken seal or an abnormal condition. A claim cannot be assessed without evidence, and we may ask for more.
৩. যেসব ক্ষেত্রে রিফান্ড বা রিপ্লেসমেন্ট প্রযোজ্য (When a refund or replacement applies)
যাচাইয়ের মাধ্যমে সত্য প্রমাণিত হলে: পণ্য নষ্ট, দূষিত বা ব্যবহারের অনুপযোগী হলে গ্রাহকের পছন্দ অনুযায়ী পূর্ণ রিফান্ড অথবা পূর্ণ রিপ্লেসমেন্ট দেওয়া হবে। বোতল ভাঙা, সিল নষ্ট, লিকেজ বা পরিবহনে ক্ষতিগ্রস্ত হলে রিপ্লেসমেন্ট দেওয়া হবে, এবং একই পণ্য স্টকে না থাকলে পূর্ণ রিফান্ড দেওয়া হবে। ভুল পণ্য সরবরাহ করা হলে সঠিক পণ্য পুনরায় পাঠানো হবে এবং ভুল পণ্য সংগ্রহ করা হবে। অর্ডারকৃত পরিমাণে ঘাটতি প্রমাণিত হলে ঘাটতি পণ্য পুনরায় পাঠানো হবে অথবা অনুপস্থিত অংশের অর্থ ফেরত দেওয়া হবে। প্যাকেজিং মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলে পণ্যের প্রকৃত অবস্থা যাচাই করে রিপ্লেসমেন্ট অথবা পূর্ণ রিফান্ড দেওয়া হবে।
Where verification proves the fault: a spoiled, contaminated or unusable product is fully refunded or fully replaced, as you prefer. A broken bottle, broken seal, leak or transit damage is replaced, and refunded in full if the same product is out of stock. A wrong item is collected and the correct one sent. A short quantity is made up or the missing part refunded. Severely damaged packaging is replaced or refunded once the condition of the goods has been checked.
৪. স্বাদ, প্রত্যাশা ও পণ্যের প্রকৃতি (Taste, expectation and the nature of the product)
Bionic Garden-র কিছু পণ্য, বিশেষত আচারজাত পণ্য, একটি সংরক্ষিত, মসলাদার ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্য। এ ধরনের পণ্যের স্বাদ কাঁচা মাছ, সদ্য রান্না করা মাছ, তাজা উপাদান বা সাধারণ ঘরোয়া রান্নার স্বাদের সঙ্গে একরকম হবে না। এটি পণ্যের স্বাভাবিক বৈশিষ্ট্য। অতএব নিম্নোক্ত অভিযোগসমূহ রিফান্ড, রিপ্লেসমেন্ট বা নগদ সমন্বয়ের জন্য গ্রহণযোগ্য হবে না: স্বাদ ভালো লাগেনি; প্রত্যাশার মতো হয়নি; তাজা ইলিশের স্বাদ পাওয়া যায়নি; মসলা বেশি বা কম মনে হয়েছে; গন্ধ বা টেক্সচার ব্যক্তিগত পছন্দের সঙ্গে মেলেনি; পরিবারের কারও পছন্দ হয়নি; পণ্যের স্বাদ সম্পর্কে গ্রাহকের ধারণা ভিন্ন ছিল। উপরোক্ত ক্ষেত্রে কোনো নগদ রিফান্ড প্রদান করা হবে না এবং রিপ্লেসমেন্টও প্রযোজ্য হবে না।
Some of what we sell, pickles above all, is preserved, spiced and processed food. It does not taste like raw fish, freshly cooked fish, fresh ingredients or home cooking, and that is the nature of the product rather than a fault in it. So we cannot accept a refund, replacement or cash adjustment on the grounds that you did not like the taste, that it was not what you expected, that it did not taste like fresh hilsa, that there was too much or too little spice, that the aroma or texture did not suit you, that someone in the family did not care for it, or that you had a different idea of how it would taste.
৫. যেসব ক্ষেত্রে কোনো দাবি গ্রহণযোগ্য নয় (What we cannot accept)
নিম্নোক্ত ক্ষেত্রে কোনো রিটার্ন, রিপ্লেসমেন্ট বা রিফান্ড গ্রহণ করা হবে না: নির্ধারিত সময়সীমা অতিক্রম করে অভিযোগ জানানো হলে; পণ্য আংশিক বা সম্পূর্ণ ব্যবহার করা হলে; পণ্য খোলা, পরিবেশন করা বা অন্য পাত্রে স্থানান্তর করা হলে, যদি না গুণগত ত্রুটির অভিযোগ প্রমাণসাপেক্ষ হয়; গ্রাহকের ভুল সংরক্ষণ, অতিরিক্ত তাপ, আর্দ্রতা, রোদ, অস্বাস্থ্যকর ব্যবহার বা অনুপযুক্ত পরিবেশে রাখার কারণে পণ্য নষ্ট হলে; গ্রাহক নিজে প্যাকেজিং ক্ষতিগ্রস্ত করলে; স্বাদ, পছন্দ, প্রত্যাশা বা পরিবারের মতের ভিত্তিতে অভিযোগ করা হলে; বিশেষ ছাড়, অফার, কম্বো বা প্রচারণামূলক পণ্যের ক্ষেত্রে, যদি ত্রুটি প্রমাণিত না হয়; ভুল ঠিকানা, ভুল ফোন নম্বর, গ্রাহকের অনুপস্থিতি বা গ্রহণে বিলম্বের কারণে সৃষ্ট সমস্যার ক্ষেত্রে; প্রমাণ ছাড়া শুধুমাত্র মৌখিক অভিযোগের ভিত্তিতে; এবং তৃতীয় পক্ষের মাধ্যমে পুনরায় বিক্রিত পণ্যের ক্ষেত্রে।
We cannot accept a claim reported after the deadline; where the product has been partly or wholly consumed; where it has been opened, served or moved to another container, unless a quality fault can still be proven; where it was spoiled by incorrect storage, heat, damp, sunlight, unhygienic handling or an unsuitable environment; where the customer damaged the packaging; where the complaint rests on taste, preference, expectation or a family opinion; on discounted, offer, combo or promotional items where no fault is proven; where the problem was caused by a wrong address, a wrong phone number, absence or delay in taking delivery; on a verbal complaint with no evidence; or on goods resold through a third party.
৬. রিফান্ডের পদ্ধতি ও সময়সীমা (How and when a refund is paid)
মোবাইল ব্যাংকিংয়ে প্রদত্ত অর্থ একই মাধ্যমে ফেরত দেওয়া হবে। ব্যাংক ট্রান্সফারের ক্ষেত্রে ব্যাংক হিসাবে ফেরত দেওয়া হবে। ক্যাশ অন ডেলিভারি অর্ডারের ক্ষেত্রে গ্রাহক প্রদত্ত অনুমোদিত পেমেন্ট মাধ্যমে অর্থ ফেরত দেওয়া হবে। রিফান্ড অনুমোদনের পর ৫ কার্যদিবসের মধ্যে অর্থ ফেরত প্রদান সম্পন্ন করা হবে। ব্যাংক, মোবাইল আর্থিক সেবা বা তৃতীয় পক্ষীয় পেমেন্ট ব্যবস্থার নিজস্ব বিলম্বের জন্য Bionic Garden দায়ী থাকবে না।
Money paid by mobile banking is returned the same way; a bank transfer is returned to the bank account; a cash on delivery order is refunded through an approved payment channel you provide. Refunds are completed within 5 working days of approval. We are not responsible for delays inside a bank, a mobile financial service or a third-party payment system.
৭. রিটার্ন, সংগ্রহ ও পুনরায় ডেলিভারি খরচ (Who pays return and redelivery costs)
প্রতিষ্ঠানের দায়ে ত্রুটি হলে — ভুল পণ্য, ত্রুটিপূর্ণ পণ্য, লিকেজ, ভাঙা বোতল, সিল নষ্ট, প্যাকেজিং ক্ষতি বা পরিমাণগত ঘাটতির ক্ষেত্রে — সংশ্লিষ্ট সকল রিটার্ন, সংগ্রহ, রিপ্লেসমেন্ট ও পুনরায় ডেলিভারি খরচ Bionic Garden বহন করবে। স্বাদজনিত অভিযোগে রিটার্ন গ্রহণ করা হয় না, তাই সে ক্ষেত্রে রিটার্ন বা পুনরায় ডেলিভারি খরচও প্রযোজ্য হবে না।
Where the fault is ours — a wrong item, a defective item, a leak, a broken bottle, a broken seal, damaged packaging or a short quantity — we pay every return, collection, replacement and redelivery cost. Taste-based complaints are not returnable, so no return or redelivery cost arises on them either.
৮. অভিযোগ যাচাই ও নিষ্পত্তি প্রক্রিয়া (How a complaint is decided)
প্রতিটি অভিযোগ ধাপে ধাপে নিষ্পত্তি করা হয়: অভিযোগ গ্রহণ; অর্ডার নম্বর যাচাই; ছবি, ভিডিও ও অন্যান্য প্রমাণ যাচাই; প্রয়োজনে সংশ্লিষ্ট ব্যাচ, প্যাকিং রেকর্ড ও ডেলিভারি তথ্য পরীক্ষা; এবং চূড়ান্ত সিদ্ধান্ত প্রদান। সকল সিদ্ধান্ত প্রতিষ্ঠানের অনুমোদিত দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ প্রদান করবে। অননুমোদিত কর্মীর ব্যক্তিগত বক্তব্য, মৌখিক প্রতিশ্রুতি বা অনানুষ্ঠানিক আশ্বাস প্রতিষ্ঠানের চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে গণ্য হবে না। এছাড়া প্রতিটি অর্ডার পাঠানোর আগে তিন ধাপে যাচাই করা হয় — পণ্য নির্বাচন, অর্ডার মিলানো, এবং প্যাকিং, সিল ও চূড়ান্ত যাচাই।
Every complaint is worked through in order: the complaint is taken; the order number is checked; photographs, video and any other evidence are checked; where necessary the batch, the packing record and the delivery information are examined; and then a final decision is given. Decisions are made by the authorised person. A personal comment, verbal promise or informal assurance from someone not authorised is not a decision. Separately, every order is checked in three steps before it leaves us: product selection, order matching, and packing, sealing and final check.
৯. সদিচ্ছামূলক সমাধান নীতি (Goodwill)
গ্রাহকের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা Bionic Garden-র মূল্যবোধের অংশ। তবে সদিচ্ছামূলক সমাধান কোনো বাধ্যতামূলক রিফান্ড, রিপ্লেসমেন্ট বা আর্থিক সমন্বয় নীতি নয়। যেসব ক্ষেত্রে এই নীতিমালা অনুযায়ী রিফান্ড, রিপ্লেসমেন্ট বা নগদ সমন্বয় প্রযোজ্য নয়, সেসব ক্ষেত্রে সৌজন্যমূলক ব্যবস্থা হিসেবে একবারের জন্য পরবর্তী অর্ডারে ব্যবহারযোগ্য নির্ধারিত মূল্যছাড় কুপন প্রদান করা হতে পারে। এই কুপন সম্পূর্ণরূপে প্রতিষ্ঠানের সৌজন্যমূলক উদ্যোগ; এটি গ্রাহকের অধিকারভিত্তিক দাবি নয় এবং কোনো অবস্থাতেই নগদ রিফান্ড, বিকল্প পণ্য, বাধ্যতামূলক আর্থিক সমন্বয় বা পুনরায় সরবরাহের ভিত্তি হিসেবে গণ্য হবে না।
Keeping a good relationship with a customer matters to us, but goodwill is not a refund policy. Where this policy does not allow a refund, replacement or cash adjustment, we may as a courtesy offer a one-time discount coupon for a future order. That coupon is a courtesy and not a right, and it is never the basis for a cash refund, a substitute product, a required financial adjustment or a re-supply.
১০. গ্রাহক যোগাযোগ নীতি (How we deal with each other)
সকল অভিযোগ ভদ্রতা, সম্মান ও পেশাদারিত্বের সঙ্গে গ্রহণ করা হবে। প্রতিষ্ঠানের কোনো প্রতিনিধি গ্রাহকের সঙ্গে তর্ক, অপমানজনক ভাষা, ব্যঙ্গাত্মক আচরণ বা অসম্মানজনক যোগাযোগ করবে না। একইভাবে মিথ্যা অভিযোগ, অশালীন ভাষা, ইচ্ছাকৃত সুনামহানি, ভয়ভীতি প্রদর্শন বা প্রতারণামূলক আচরণের ক্ষেত্রে Bionic Garden প্রয়োজনীয় প্রশাসনিক বা আইনগত ব্যবস্থা গ্রহণের অধিকার সংরক্ষণ করে।
Every complaint is received with courtesy, respect and professionalism, and no representative of ours will argue with you, use insulting or sarcastic language, or communicate disrespectfully. Equally, we reserve the right to take administrative or legal action over a false complaint, obscene language, deliberate damage to our reputation, intimidation or fraud.
১১. আচারজাত পণ্য সম্পর্কে বিশেষ নোট (A note on pickles)
আচার একটি সংরক্ষিত খাদ্যপণ্য। এর স্থায়িত্ব, স্বাদ, নিরাপত্তা এবং গুণগত মান বজায় রাখতে নির্ধারিত প্রস্তুত প্রক্রিয়া অনুসরণ করা হয়। সে কারণে আচারজাত পণ্যকে তাজা মাছ, তাজা মাংস বা সদ্য রান্না করা খাবারের স্বাদের মানদণ্ডে বিচার করা হবে না। এটি পণ্যের স্বাভাবিক ও প্রাকৃতিক বৈশিষ্ট্য হিসেবে গণ্য হবে।
Pickle is a preserved food. A set process is followed to hold its shelf life, taste, safety and quality, which is why a pickle is not judged by the standard of fresh fish, fresh meat or freshly cooked food. That difference is a natural characteristic of the product.
১২. চূড়ান্ত সিদ্ধান্ত (Final decision)
রিটার্ন, রিপ্লেসমেন্ট, রিফান্ড, সদিচ্ছামূলক সমাধান, অভিযোগের গ্রহণযোগ্যতা, প্রমাণের যথার্থতা এবং সমাধানের ধরন বিষয়ে Bionic Garden কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত ও বাধ্যতামূলক।
On returns, replacements, refunds, goodwill, whether a complaint is admissible, whether the evidence stands and what form the resolution takes, the decision of Bionic Garden is final and binding.
১৩. যোগাযোগ (Contact)
যেকোনো সহায়তা, অভিযোগ বা সমাধানের জন্য কাস্টমার কেয়ারে যোগাযোগ করুন — ইমেইল care@bionic.garden · মোবাইল +8801334943785। অভিযোগ জানানোর সময় অর্ডার নম্বর ও পণ্যের ছবি সঙ্গে দিন, তাতে সমাধান দ্রুত হয়।
For help, a complaint or a resolution, contact customer care: email care@bionic.garden, phone +8801334943785. Quoting your order number and attaching photographs of the product from the start is what makes a claim quick to settle.
If you have any questions about this return & refund policy, please contact us:
care@bionic.garden